ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ৪ কোটিরও বেশি মানুষ শুক্রবার ভারী বৃষ্টি ও প্রবল বাতাস মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছেন। মৌসুমের এই সময়ে অস্বাভাবিক শক্তিশালী একটি ঝড় ওই অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঝড়টির নাম ‘নর’ইস্টার’। উত্তর-পূর্ব দিক থেকে প্রবল বাতাস বয়ে আসায় ঝড়টিকে এ নামে ডাকা হয়। নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বেশ কয়েকটি শহর ঝড়টির সম্ভাব্য গতিপথে রয়েছে। কর্তৃপক্ষ সম্ভাব্য বন্যা, উপড়ে পড়া গাছ, বিদ্যুতের খুঁটি ও লাইনে হতাহত হওয়ার বিষয়ে স্থানীয়দেরকে সতর্ক করেছে। ঝড়ের আশঙ্কায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের বোস্টনের কাছে সপ্তাহান্তের কনসার্ট বাতিল করা হয়েছে।

পূর্ব উপকূলজুড়ে ঝড়ের দমকা বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইলের (প্রায় ১০০ কিলোমিটার) বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে নিউইয়র্কের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ও মেরিল্যান্ডের ওশানস কলিংসহ বেশ কয়েকটি উন্মুক্ত স্থানের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানযাত্রীদের ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সংস্থাটির ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে।

এএফপিকে সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার ওপর নির্ভর করে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপের সম্ভাবনা সবসময়ই থাকে।

তিনটি বড় বিমান সংস্থা— জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনস— যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। এর আওতায় যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই তাদের ফ্লাইট পরিবর্তন করতে পারবেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরবাসীকে একে অপরের খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, ঝড়টি আগের পূর্বাভাসের তুলনায় নিউইয়র্কের আরও নিকট দিয়ে অতিক্রম করতে পারে।

মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ‘এই সপ্তাহান্তে কোথাও ভ্রমণ করলে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হোন। রওনা হওয়ার আগে ট্রেন, ফেরি বা ফ্লাইটের সর্বশেষ অবস্থা দেখে নিন। জোয়ারের সময় নিচু উপকূলীয় সড়কগুলো এড়িয়ে চলুন।’

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যখন নিউইয়র্কে অবস্থান করছেন, তখন শক্তিশালী বাতাসের আশঙ্কায় জাতিসংঘের সদর দপ্তরের বাইরে থাকা সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নিতে সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করা হয়েছে।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়, যার মধ্যে বোস্টনও রয়েছে, ১৩ সেন্টিমিটার (প্রায় ৫ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিমাণ বৃষ্টি এক মাসেরও বেশি সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের সমান।

জাতীয় আবহাওয়া পরিষেবা (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘মধ্য-আটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলের উপকূলের কাছে শক্তিশালী নর’ইস্টার এই সপ্তাহান্তে উপকূলীয় এলাকায় বন্যা, স্রোতের টান, প্রবল দমকা বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে আসবে।’ উত্তর ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার ও নিউ জার্সির কয়েকটি উপকূলীয় এলাকায় এরই মধ্যে চলতি সপ্তাহে বন্যা দেখা দিয়েছে।

নর’ইস্টার বছরের যে কোনো সময় সৃষ্টি হতে পারে। তবে শরৎকাল থেকে বসন্তের শুরুর সময় পর্যন্ত এ ধরনের ঝড় বেশি দেখা যায়। এসব ঝড়ের সঙ্গে প্রায় সবসময়ই ভারী বৃষ্টি বা তুষারপাত এবং প্রবল দমকা বাতাস থাকে।

চলতি বছরের শুরুতেও একটি শক্তিশালী নর’ইস্টার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। এতে শত শত ফ্লাইটের চলাচল ব্যাহত হয় এবং হাজার হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এর কয়েক সপ্তাহ আগে আরেকটি ভয়াবহ শীতকালীন ঝড় ওই অঞ্চলে আঘাত হেনেছিল। ওই দুর্যোগের কারণে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র : বাসস

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

আপডেট সময় ০৮:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬