ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

জামালপুর জেলা ও দায়রা জজ আদালত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এডিটের মাধ্যমে তৈরি করা অশালীন ছবি নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৪০ বছর বয়সী এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করে মামলার বাদীপক্ষকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১০ আগস্ট, সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জের নিমাইমারী এলাকার মৃত মোবারক আলী খাঁ’র ছেলে আশকর আলী (৪০) ও একই এলাকার আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ও ছেলে ঢাকায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ১০ বছরের মেয়েকে সাথে নিয়ে নিজবাড়িতেই থাকতেন ওই গৃহবধূ। এই সুযোগে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন আশকর আলী। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এডিটের মাধ্যমে ওই গৃহবধূর অশালীন ছবি তৈরি করেন। অশালীন ছবি প্রিন্ট করে তিনি ওই গৃহবধূকে দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে জোর করে তাকে ধর্ষণ করেন আশকর আলী। এভাবে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি বিভিন্ন সময় ওই গৃহবধূকে ধর্ষণ করতেন। এতে সহযোগিতা করতেন জাহিদুল ইসলাম।

একপর্যায়ে ওই গৃহবধূর স্বামী এলাকার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসেন। ২০২২ সালের ৩১ মার্চ ধর্মীয় অনুষ্ঠানের রাতে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূকে আবার ধর্ষণ করেন আশকর আলী। সাথে ছিল জাহিদুল ইসলাম। এরমধ্যেই বাড়িতে উপস্থিত হয় ওই গৃহবধূর স্বামী। তাদেরকে ধস্তাধস্তি অবস্থায় ধরা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক এই প্রতিবেদককে জানান, গৃহবধূকে অশালীন ছবির ভয় দেখিয়ে জিম্মি করে ধর্ষণ করেন আসছিল আসামি আশকর আলী। তার এই কাজে সহযোগিতা করতেন জাহিদুল ইসলাম। এই ঘটনায় ওই গৃহবধূর ছেলে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা বাদীপক্ষ প্রাপ্য হবেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬