ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন

জামালপুর : মিডিয়া ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে হার ভোট, হার সিট (Her Vote, Her Seat) শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় জামালপুরে জেলা পর্যায়ে মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট, শনিবার জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী জাগো ফাউন্ডেশন এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

প্রশিক্ষণে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর নুর আলম নাহিদ, এনটিভি ও খবরের কাগজ পত্রিকার সাংবাদিক আসমাউল আসিফ প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণে জাগো ফাউন্ডেশন স্টাস্ট প্রোগ্রাম অর্গানাইজার শান্ত মিয়া, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী কর্মকর্তা হাসান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক হামিদা চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম, জামালপুর হসপিটাল সার্ভিস এজেন্সির সভাপতি হাবিবুর রহমান শান্ত, রক্তের বন্ধন জামালপুরের নারী বিষয়ক সম্পাদক নারজিনা আক্তার নিঝু, নৃত্য শিল্পী জনি, কন্টেট ক্রিয়েটর মল্লিকা মুরসলিন দীপ্তি, স্থানীয় সাংবাদিক, উদ্যোক্তা প্রশিক্ষক, নারী উদ্যোক্তা, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

প্রশিক্ষণে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর সম্পৃক্ততা এবং নারীবান্ধব রাজনৈতিক পরিবেশ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। রাজনীতির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বাধা ও তার উত্তরণ নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণে জাগো ফাউন্ডেশন স্টাস্ট প্রোগ্রাম অর্গানাইজার শান্ত মিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী হলেও রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে আনতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর নুর আলম নাহিদ বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করতে গণমাধ্যমে নারীদের ইতিবাচক কর্মকাণ্ড, নেতৃত্ব ও সাফল্যের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলোও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে।

স্থানীয় সাংবাদিক, উদ্যোক্তা প্রশিক্ষক, নারী উদ্যোক্তা, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ১২ জন নারী ও  আটজন পুরুষ প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশ নেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৮:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬