ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ
মাদক, জুয়া ও বাল্যবিবাহ রোধে

দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই, ​বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন প্রমুখ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া, উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।

​সমাবেশে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মাদক ও জুয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর পাশাপাশি বাল্যবিবাহের মত সামাজিক অভিশাপ কন্যাসন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি কেবল কোন একক ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়। এটি পুরো সমাজের জন্য একটি বড় হুমকি।

তিনি আরও বলেন, সামাজিক ব্যাধি দূর করতে এখনই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতা পেলে মাদক ও বাল্যবিয়ে জিরো টলারেন্সে নামিয়ে আনা সম্ভব।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করতে হলে সন্তানদের দিকে নিবিড় নজর দিতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। কোন অবস্থাতেই মাদক, জুয়া বা বাল্যবিবাহকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক, জুয়া ও বাল্যবিবাহ রোধে

দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬