ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল ১১ জুলাই, শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ ১০ জুলাই, শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদন ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ জুলাই, শনিবার চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি), মাদ্রাসার ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাসমূহ ব্যতীত দেশের অন্যান্য সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলার আগামীকালের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে আজ ১০ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়েছে, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বোর্ডের আওতাধীন পাঁচ জেলাÑ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল ১১ জুলাইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আপডেট সময় ১০:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬