ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন-আসফ এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বগারচর ইউনিয়ন শাখা নামে ওই কমিটির অনুমোদন দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তৃণমূল পর্যায়ে সংস্থার কার্যক্রম সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বকশীগঞ্জের সারমারা পূর্ব বাজারে (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) এই অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এন. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে ২২ মে, শুক্রবার এই অফিস অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল, মঙ্গলবার এস. এম মনোয়ারুল ইসলামকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে গত ২২ মে ৯ জন উপদেষ্টামণ্ডলী এবং ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যা আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এ প্রতিবেদককে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের সব সময় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় কাজ করে। আশা করি বগারচর ইউনিয়নের নবগঠিত এই কমিটি অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সাথে তাদের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করবে। নতুন অফিসটি চালুর মাধ্যমে স্থানীয় নিপীড়িত ও অসহায় মানুষের দোরগোড়ায় আমাদের সেবা খুব সহজেই পৌঁছে যাবে।

উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হাসিবুল হক সনজু তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। বগারচর ইউনিয়নের সাধারণ মানুষ যাতে কোন ধরনের আইনি হয়রানির শিকার না হন। প্রত্যেকে যেন তাদের মৌলিক অধিকার বজায় রাখতে পারেন। সেই লক্ষ্যেই আমাদের এই উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে। আমরা কার্যনির্বাহী কমিটিকে সাথে নিয়ে একটি আদর্শ ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলব।

বগারচর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম মনোয়ারুল ইসলাম প্রতিবেদককে বলেন, ৭ এপ্রিল নির্বাচনের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা  আমৃত্যু সততার সাথে পালন করার চেষ্টা করব। নয়জন উপদেষ্টা ও ২৪ জন দক্ষ সদস্য নিয়ে যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে, তারা প্রত্যেকেই সমাজের জন্য নিবেদিতপ্রাণ। বগারচর ইউনিয়নের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা ও সমাজসেবামূলক এই পথচলায় আমরা বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬