ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

মাদারগঞ্জ : কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শাহজাহান মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে একজন কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৩ মে, শনিবার সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাহজাহান মোল্লা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত তারা মোল্লার ছেলে।

জানা গেছে, ২১ মে, বৃহস্পতিবার বিকালে ওই কিশোরীর মা বাড়ির পাশে ছাগল নিয়ে যান। তার বাবা ভিজিএফের চাল আনতে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের যান। এ সময় ওই কিশোরী বাড়িতে একা ঘুমিয়ে ছিল। ওই সুযোগে শাহজাহান মোল্লা কিশোরীর ঘরে গিয়ে স্পর্ষকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন করেন।

পরে কিশোরীর ঘুম ভাঙলে বিষয়টি কাউকে জানালে তার পরিবারের ক্ষতি করবে বলে ভয়-ভীতি দেখান শাহজাহান মোল্লা। এ সময় কিশোরী চিৎকার শুরু করলে শাহজাহান মোল্লা পালিয়ে যায়।

এ ঘটনায় ২৩ মে, শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

আপডেট সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬