ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বিদ্যুতের দাম বাড়াব না, তেলের দামও বাড়াব না : প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুর : কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়েনি। এই তেল আমাদের আমদানি করতে হয়। তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিচ্ছি না। মানুষের কষ্ট হবে। কৃষকদের কষ্ট হবে। মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াব না। তেলের দামও বাড়াব না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, সেই স্বস্তি দিতে চাই।

১৬ মার্চ, সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। যুদ্ধের কারণে যেতে পারে নাই। তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য পররাষ্ট্রমন্ত্রী কাজ করছেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আন্ত:মন্ত্রণালয় সভা করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা এই পাঁচটি জায়গায় ফ্লাইট চালু করেছি। গত পরশু থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি।

তিনি বলেন, দু:খের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে চারজন বাংলাদেশী মারা গেছেন। তাদের লাশ এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুন্দর, সুষ্ঠুভাবে দেশ যেভাবে চলার দরকার সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না। তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিলেন, সেই টাকা ফেরত দেওয়া হবে।

ইসলামপুর : কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার দীর্ঘ কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালপর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলমপুর আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

এদিন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লঅত ১২ কিলোমিটার দীর্ঘ কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকালে মাদারগঞ্জ উপজেলায় পলিশা থেকে দুধিয়াগাছা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

বিদ্যুতের দাম বাড়াব না, তেলের দামও বাড়াব না : প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১০:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬