ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

সাবেক এমপি সৈয়দ সোবহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জামালপুর : ঘরে ঢুকে ডাকাত দল সকল আসবাবপত্র তছনছ করে রেখে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা শহরের ঐতিহ্যবাহী পরিবার বিশিষ্ট আইনজীবী প্রয়াত সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুস সোবহানের গ্রামের বাড়ি জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া মিয়াবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ২৩ ফেব্রুয়ারি, সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ডাকাতিকালে সাবেক এমপির চাচাত ছোট ভাই সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদকে কুপিয়ে রক্তাক্ত করেছে ডাকাত দল। নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি সোনার গয়না লুটে নিয়েছে তারা। গুরুতর আহত অবস্থায় সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ডাকাতির ঘটনা জানার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মোরশেদা খাতুনের নেতৃত্বে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বেশ কিছু আলামতও সংগ্রহ করেছেন।

পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এ প্রতিবেদককে বলেন, আমরা ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুসন্ধানের কাজ শুরু করেছি। ভিকটিম বা পরিবারের পক্ষ থেকে জামালপুর সদর থানায় একটা অভিযোগ দায়ের করা হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। অনেকেই বলেছেন এ বাড়িটি আমাদের অহংকারের প্রতীক। আজ পর্যন্ত বাড়িতে কোন চুরির ঘটনাও ঘটেনি।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ডাকাতির ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছি।  আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করছি।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুস সোবহানের মেয়ে ডাক্তার সৈয়দ শাহিনা সোবহান মিতু এ প্রতিবেদককে বলেন, দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার, লুট করা মালামাল উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি সৈয়দ সোবহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় ০৯:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬