ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

নেতার পেছনে না ঘুরে এলাকায় কাজ করুন : কেন্দ্রীয় ছাত্রদলনেতা রাকিব

নকলা : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পেছনে না ঘুরে আপনি যে এলাকার ভোটার সেই এলাকায় কাজ করুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তাগুলো ভোটারদের মাঝে তুলে ধরুন। তাহলেই আপনার নেতার কাজ হবে।  ধানের শীষের বিজয় হবে এবং তারেক রহমানের হাত শক্তিশালী হবে।

৩১ জানুয়ারি, শনিবার দুপুরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলার আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েও ছাত্রদলের কোন নেতা-কর্মী নিজের পরিচয় গোপন করেনি।

তিনি আরও বলেন, একটি দল আছে যারা মোনাফেক। গত সাড়ে ১৫ বছর যাদের দেখা যায়নি, আজ তারা এসে কথা শোনাতে চায়। ইসলাম কায়েমের কথা বলে– এটাই তাদের ভণ্ডামি। বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এখন প্রকৌশলী ফাহিম চৌধুরীর পাশে দাঁড়ানোর সময়। নেতা-কর্মীরা নিজ নিজ পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ুন। জুলুম-নির্যাতনের শিকার হয়েও প্রকৌশলী ফাহিম চৌধুরী মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই বার্তাটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ জনবান্ধব উদ্যোগগুলোর বিষয় ভোটারদের জানাতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন। স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নেতার পেছনে না ঘুরে এলাকায় কাজ করুন : কেন্দ্রীয় ছাত্রদলনেতা রাকিব

আপডেট সময় ১০:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬