ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

বকশীগঞ্জ দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি, রবিবার দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম মাদরাসার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। ফাজিল ও কামিল পরীক্ষা বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসায় কেন্দ্র হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রভাব খাটিয়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি তার শ্বশুর বাড়ি এলাকার বাট্টাজোড় কেআরআই মাদরাসায় বহাল রাখেন। এরপর প্রশাসনকে পাশ কাটিয়ে খয়ের উদ্দিন মাদরাসার দাখিল পরীক্ষার কেন্দ্রটিও কেআরআই মাদরাসায় নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, আমাদের মাদরাসাটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভাল। সহজেই প্রশাসন ও শিক্ষার্থীরা মাদরাসায় যেতে পারেন। তাই খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র বহালের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মাদরাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬