ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জামালপুরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অদ্য ১২ জানুয়ারি, সোমবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল- খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।

ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, জামালপুর জেলার তরুণ, ছাত্র, যুবসমাজকে খেলায়ধুলায় ফিরিয়ে আনতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের খুবই গুরুত্ব রয়েছে। জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীকে সাবির্ক সহযোগিতার আহ্ববান জানান জেলা প্রশাসক।

জামালপুর : ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। টুর্নামেন্টের  সার্বিক সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল এনফোর্সমেন্ট সদস্যবৃন্দ।

জামালপুর : ভলিবল টুর্নামেন্ট। ছবি : বাংলারচিঠিডটকম

ভলিবল টুর্নামেন্টে জামালপুর জেলার চারটি কলেজের খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টে হড্ডাহাড্ডি খেলার মাধ্যমে বিজয়ী হয় মাদারগঞ্জের খাজা শাহ সুফি ইউনুস আলী কলেজ দল। বিজিত দল হিসাবে স্থান দখল করে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জামালপুরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬