ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে রাতে ইটভাটায় ৫ লাখ টাকা চুরি, কাগজপত্র তছনছ

বকশীগঞ্জ : দুর্বৃত্তরা আলমারির গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ইটভাটায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়েছে। ৯ জানুয়ারি, শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার গোয়ালগাঁও উজ্জল ব্রিকস নামে ইটভাটায় এই চুরির ঘটনা ঘটে।

উজ্জল ব্রিকসের ব্যবস্থাপক আওলাদ হোসেন এ প্রতিবেদককে জানান, ৯ জানুয়ারি দিবাগত রাতে ইটভাটার অফিস কক্ষের বাথরুমের চালের টিন খুলে ভেতরে ঢুকে আলমিরার ড্রয়ারের তালা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। দুর্বৃত্তরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

১০ জানুয়ারি, শনিবার সকালে অফিস কক্ষের তালা খুলতে গেলে বিষয়টি সবার নজরে আসে। পরে বিষয়টি ঢাকায় অবস্থান করা ইটভাটা মালিক হাফিজুর রহমান উজ্জ্বলকে অবগত করা হয়েছে।

ইটভাটার ব্যবস্থাপক আওলাদ হোসেন আরও জানান, এ ঘটনায় ভাটা মালিকের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বকশীগঞ্জে রাতে ইটভাটায় ৫ লাখ টাকা চুরি, কাগজপত্র তছনছ

আপডেট সময় ০৯:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬