ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম মিয়ার গণসংযোগ

ইসলামপুর : মনোয়ন প্রত্যাশী মোহাম্মদ সেলিম মিয়ার গণসংযোগ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া গণসংযোগ করেছেন। তিনি ২০ সেপ্টেম্বর, শনিবার উপজেলার সিরাজাবাদ বাজার, মহলগিরি বাজার, মুখশিমলা ও মলমগঞ্জ বাজারে গণসংযোগ করেন।

এ সময় আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়ন করা ছাড়া আর কোন বিকল্প নেই। ৩১ দফা সাধারণ মানুষের কাছে বিতরণ করছি। ৩১ দফাই দেশ গঠনের মূল মন্ত্র। এটি বাস্তবায়ন করতে পারলেই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিএনপির নেতা-কর্মীদের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনীতি করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সুস্থ নির্বাচনের বিকল্প নেই। তাই ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সব পর্যায়ে দলকে একীভূতভাবে কাজ করতে হবে। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। তিনি বর্তমানে তিনি আপিল বিভাগের আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সেলিম মিয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-আইন সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য তিনি।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম মিয়ার গণসংযোগ

আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫