ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে পিটিয়ে বাগডাশ হত্যা

সরিষাবাড়ী : পিটিয়ে হত্যার পর বাগডাশকে গাছে ঝুলিয়ে রাখে। পরে ঝিনাই নদে ফেলে দেয়। ছবি : বাংলারচিঠিডটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিলুপ্তপ্রায় একটি বাগডাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিমপাড়া সোনাতলা বিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল পশ্চিমপাড়া গ্রামের রসুল মিয়ার ছেলে আব্দুল গণি। তিনি ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশে সোনাতলা বিলে ধান ক্ষেতের কাজ করতে যায়। এ সময় পাশের ধানক্ষেত থেকে একটি বাগডাশ দৌড়ে এসে তার হাতে কামড়ে দেয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আব্দুল গণিকে উদ্ধার করে। এ সময় আক্রমণ করা বাগডাশকে আটকিয়ে পিটিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে স্থানীয়রা।

উৎসুক জনতা ভিড় করলে পরে পাশের ঝিনাই নদে ভাসিয়ে দেয় বাগডাশটিকে। এ ঘটনায় এলাকাবাসীর মনে আতংক বিরাজ করছে।

আহত আব্দুল গণির ছেলে ফয়সাল মিয়া জানান, সকালে তার বাবা ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় দৌড়ে এসে একটি বাগডাশ তার বাবার বাম হতে কামড় দেয়। পরে বাগডাশটি মেরে ঝিনাই নদে ভাসিয়ে দেওয়া হয়। তার বাবাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে শেরপুর ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এ প্রতিবেদককে বলেন, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি জানতে পারিনি। এভাবে বন্যপ্রাণীদের হত্যা করা ঠিক হয়নি। তবে এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে পিটিয়ে বাগডাশ হত্যা

আপডেট সময় ১০:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫