ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

জামালপুর সদর উপজেলা বিএনপির গণসমাবেশ

জামালপুর :  নান্দিনায় সদর উপজেলা বিএনপির বিজয় শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে গণসমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। ৫ আগস্ট, মঙ্গলবার বিকালে সদর উপজেলার নান্দিনা মডেল একাডেমি মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রাও বের হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা মহিলাদলের সভাপতি শেলিনা বেগম প্রমুখ। সমাবেশের সঞ্চালনায় ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।

গণসমাবেশে প্রধান অতিথি শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জামালপুরে যে ১৭ জন শহীদ হয়েছেন। এই ১৭টি পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। সমস্ত পেশাজীবী মানুষের অংশগ্রহণে যে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাকে পুঁজি করে যারা নতুন রাজনৈতিক দল তৈরি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন। যদি এই নির্বাচন ব্যাহত হয়। আবার যদি কোন অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আবার যদি সেই ফ্যাসিস্ট বাংলাদেশে পুনর্জীবিত হবার চেষ্টা করে, আপনাদের ভুলের কারণে এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন আদায় করতে না পারব। জনগণের ভোটে নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় না নিতে পারব। ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।

গণসমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাদেচান্দি মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এতে জেলার নেতৃবৃন্দসহ সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

জামালপুর সদর উপজেলা বিএনপির গণসমাবেশ

আপডেট সময় ০৪:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫