ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ : সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ইনসেটে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামি ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাধুরপাড়ায় সর্বস্তরের জনগণের ব্যানারে ৩০ জুলাই, বুধবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনা, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত। মানববন্ধনে বিএনপি, যুবদলসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

বক্তারা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। একই সাথে মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

উল্লেখ্য, ২৮ জুলাই, সোমবার উচ্চ আদালতের এক আদেশের প্রেক্ষিতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্বপদে বহাল রেখে চিঠি দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫