ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা-জামালপুর রুটে নতুন দুটি আন্ত:নগর ট্রেনের দাবিতে মানববন্ধন

নতুন দুটি আন্ত:নগর ট্রেনের দাবিতে স্বজনের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

ট্রেনের টিকিট কালোবাজারী বন্ধ ও ঢাকা-জামালপুর রুটে দুটি নতুন আন্ত:নগর ট্রেনের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি দুপুরে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্বচ্ছতার জন্য নাগরিক-স্বজন ও টিআইবি জামালপুর।

জামালপুর সচেতন নাগরিক কমিটি-সনাক এর সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে রেলের অব্যবস্থাপনা দূরীকরণ ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে ১৮ দফা দাবি উপস্থাপন করেন স্বজনের সমন্বয়কারী রাসেল মিয়া।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, আইনজীবী ইউসুফ আলী, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামান্না সালেহীন কবিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলের ঢাকা-জামালপুর রুটে রাজস্ব আদায়ের দিক থেকে লাভবান হলেও দীর্ঘদিন যাবত এই রুটটি অবহেলিত রয়েছে। এই রুটে টিকেট কালোবাজারী ও নানা অব্যবস্থাপনায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থায় এই রেলরুটে দুইটি নতুন আন্ত:নগর ট্রেন দেওয়ার পাশাপাশি টিকেট কালোবাজারী বন্ধের দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

ঢাকা-জামালপুর রুটে নতুন দুটি আন্ত:নগর ট্রেনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯