ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

দশানী নদীতে শিশু আব্দুল্লাহ নিখোঁজ

জামালপুর : জব্বারগঞ্জ এলাকায় দশানি নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে গোসল করতে নেমে মো.আব্দুল্লাহ (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। চার ঘন্টা অভিযানের পরও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

২৮ জুন, শনিবার বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করত।

স্থানীয় সূত্র জানায়, ২৮ জুন জব্বারগঞ্জ এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহ। বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের তোড়ে নদীর পানিতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোন খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হয়।

২৯ জুন, রবিবার সকাল ৬ টা থেকে সকাল ১০টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দশানী নদীতে উদ্ধার অভিযান চালায়। চার ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধার করতে না পেরে ফিরে যান তারা। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, চার ঘন্টা অভিযানের পরও মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

দশানী নদীতে শিশু আব্দুল্লাহ নিখোঁজ

আপডেট সময় ০৮:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫