ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে সহকারী অধ্যাপক ডাক্তার আবু হাসনাত করোনায় আক্রান্ত

জামালপুরে ২০২৫ সালে প্রথমবারের মত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক। আক্রান্ত চিকিৎসক হলেন ডাক্তার আবু হাসনাত মোস্তফা জামান। তিনি জামালপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।

১৮ জুন, বুধবার সকালে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ডাক্তার আবু হাসনাত মোস্তফা জামান হালকা জ্বর, কাশি ও শারীরিক দুর্বলতা অনুভব করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং নিজ বাসায় হোম আইসোলেসনে থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সহকারী পরিচালক আরও জানান, করোনায় আক্রান্ত ব্যক্তি যেহেতু একজন চিকিৎসক, তাই তার সঙ্গে সরাসরি সংস্পর্শে আসা সহকর্মীদের আমরা পর্যবেক্ষণে রেখেছি। হাসপাতাল ও মেডিকেল কলেজ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও এখনও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা দেখা যাচ্ছে। তাই জনসাধারণকে আগের মতই সতর্ক থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে সহকারী অধ্যাপক ডাক্তার আবু হাসনাত করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৯:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫