ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ছাত্রদলনেতা সাম্য হত্যার বিচার চায় সরিষাবাড়ীর ছাত্রদল

সরিষাবাড়ী : ছাত্রদলের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বিকালে উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদরাসা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে মানববন্ধনে মিলিত হয়। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ, মাদরাসা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার না পেলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়াও ঢাবি উপাচার্যর পদত্যাগ দাবি করেন ছাত্রদলনেতৃবৃন্দ।

উল্লেখ, ১৩ মে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে কুপিয়ে হত্যা করে। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রদলনেতা সাম্য হত্যার বিচার চায় সরিষাবাড়ীর ছাত্রদল

আপডেট সময় ০৭:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫