ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাহমুদপুরে আ’লীগ নেতার ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর : মেলান্দহের মাহমুদপুরে আওয়ামী লীগ নেতার ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : মেহেদী হাসান

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি স্থানীয় ভূমিদস্যু আব্দুর রহমানের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রবিবার সকালে মাহমুদপুর ঠেংগেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করেন আগপয়লা ঠেংগেপাড়ার ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, নূর মাহমুদ ও শারমীন আক্তার।

ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি তার পৈতৃক জমিতে পাট বুনতে যান। সে সময় স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান বাধা দেন। একপর্যায়ে সাইফুল ইসলামকে মারধর করেন। পরে গত ১২ এপ্রিল শনিবার সকালে স্থানীয় লোকদের নিয়ে জমির বিরোধের বিষয়টি নিয়ে মীমাংসার উদ্দেশ্যে বসা শালিসি বৈঠকে আবারও ভূমিদস্যু আব্দুর রহমানের নেতৃত্বে হাসমত আলী, জুলহাস উদ্দিনসহ আরও ১০/১৫ জন স্থানীয় ভূমিদস্যুরা অতর্কিত হামলা চালায়। হামলায় ভুক্তভোগী সাইফুল ইসলামসহ স্থানীয় নূর ইসলাম ও টুফল মিয়া আহত হন। হামলা করার পরেও জমি দখলের পাঁয়তারা করার একপর্যায়ে ২০ এপ্রিল রবিবার জামালপুর জেলা জজ আদালতে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন।

মানববন্ধনে অন্যান্য বক্তারা আরও বলেন, হামলার শিকার হয়ে প্রাণভয়ে পালিয়ে থেকেও যেন তাদের রক্ষা নেই। উল্টো তাদের নামেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলেও মাহমুদপুর ইউনিয়নজুড়ে ভূমিদস্যু আব্দুর রহমানের অত্যাচারে অনেকেই হামলা মামলার শিকার হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই ভূমিদস্যু আব্দুর রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি ও মামলাটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাহমুদপুরে আ’লীগ নেতার ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫