ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ইসরাইলি হামলায় শিশুসহ ৮ জন নিহত : উদ্ধারকর্মী

গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়ি এবং তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ৩০ মার্চ রবিবার এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনিদের ঈদ উদযাপনের প্রথম দিনে ইসরাইল এ হামলা চালায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘খান ইউনুসে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি এবং তাঁবুতে ভোরের দিকে ইসরাইলি বিমান হামলার ফলে পাঁচ শিশুসহ আটজন শহীদ হয়েছেন।’

গাজা উপত্যকায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষাকৃত শান্তি বজায় থাকা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ১৮ মার্চ ভেঙে যায় যখন ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করে।

রোববারের বিমান হামলাটি এমন এক সময়ে চালানো হলো যখন মধ্যস্থতাকারী মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর করার এবং গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

২৯ মার্চ শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের উত্থাপিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি তাদের দল অনুমোদন করেছে এবং ইসরাইলকে এটি সমর্থন করার আহ্বান জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে ইসরাইল এর প্রতিক্রিয়ায় একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলী হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

ইসরাইলি হামলায় শিশুসহ ৮ জন নিহত : উদ্ধারকর্মী

আপডেট সময় ০৯:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫