ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল

কিলিয়ান এমবাপ্পের দুই গোলে পিছিয়ে পড়েও লেগানেসকে ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে সমান ৬৩ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে রিয়াল। ৩২ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন এমবাপ্পে। বিরতির আগে দিয়েগো গার্সিয়া ও ডানি রাবা রেলিগেশন লড়াইয়ে থাকা পুঁচকে দলটিকে এগিয়ে দেন। জুড বেলিংহাম ৪৭ মিনিটে রিয়ালের পক্ষে সমতা ফেরান। ৭৬ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে বর্তমান চ্যাম্পিয়নদের তিন পয়েন্ট নিশ্চিত হয়।

এর আগে দিনের শুরুতে এস্পানেয়লের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ।

মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে আজ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। এটাই আমরা তার কাছ থেকে আশা করি।’

ফরাসি এই সুপারস্টার এনিয়ে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে ৩৩ গোল করলেন। এর মাধ্যমে ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ডকে স্পর্শ করেছেন এমবাপ্পে।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল

আপডেট সময় ০৯:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫