ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

দেওয়ানগঞ্জ : ১৫ টাকা কেজি ধরে চাল কিনছেন স্থানীয় নিম্ন আয়ের মানুষেরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। ২৪ মার্চ সোমবার সকাল থেকে উপজেলার আটটি ইউনিয়নে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ৩৯ জন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ৮৪৬ জন দুঃস্থদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন ডিলারেরা। ২৪ মার্চ দুপুরে উপজেলার কাঠারবিল বাজারে রাফি এন্টারপ্রাইজের ডিলার আল আমিন এ প্রতিবেদককে জানান, সরকারি নিয়মনীতি অনুযায়ী দরিদ্রদের মাঝে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি হারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা বেগম জানান, অনিয়ম দুর্নীতি ঠেকাতে ডিলার প্রতি একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার কর্মকর্তা ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তদারকি কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারেরা যেন অল্প অর্থে খাদ্য কিনতে পারেন সে জন্য সরকার ভর্তুকি দিয়ে এই চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেই দিকে নজরদারি করা হচ্ছে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দেওয়ানগঞ্জে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

আপডেট সময় ০৮:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫