ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নকলা : শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চান মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরফে লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। ৮ মার্চ শনিবার বিকালে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৮ মার্চ দুপুর আড়াইটার দিকে বৃদ্ধ চান মিয়া প্রতিবেশী পাঁচ বছরের এক কন্যাশিশুকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনৈক সামছুল হকের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার দিলে তাকে শান্ত করার উদ্দেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে ধরিয়ে দেয়। ঘটনা জানতে পেরে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন তার মেয়ে মাটিতে কাতরাচ্ছিল।

পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। শিশুটির মা পরিবারের লোকজনদের সাথে আলোচনা করলে শিশুটির বাবা নকলা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। ওই রাতেই চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ মার্চ রবিবার সকালে চান মিয়াকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো  হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমরা সংবাদ পাই পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেপ্তার করেছি। ৯ মার্চ আদালতে প্রেরণ করি। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই শিশুকে শেরপুর সদর হাপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫