ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ

মাদারগঞ্জ : ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির ছাগল বিতরণ করেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, আয়বর্ধনকারী সামগ্রী ও চেক বিতরণ করা হয়েছে।

৯ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে ছাগল ও চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বালিজুড়ী রওশনআরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, ছাত্র সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ : প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এ প্রতিবেদককে বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায়  পাঁচজনকে ১১টি ছাগল, দু’জনকে ৩০ হাজার টাকার আয়বর্ধনকারী সামগ্রী এবং নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ জনকে ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ

আপডেট সময় ০৯:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫