ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে রজমানকে স্বাগত জানালো হেফাজতে ইসলাম

সরিষাবাড়ী : রজমানকে স্বাগত জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সরিষাবাড়ী উপজেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশ। ১ মার্চ শনিবার বিকালে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, মিছিলটি সরিষাবাড়ী পৌরসভার সিমলা বাজার বাস টারমিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, একই কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হুদা ফয়েজী, প্রচার সম্পাদক মুফতি রাকিব, সরিষাবাড়ী উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ, মুফতি কামরুজ্জামান, মুফতি গোলাম রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, রমজানের পবিত্র রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। দিনের বেলা সকল প্রকার খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। সিনেমা ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে। রমজানের পবিত্রতা ব্যাহত হলে উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর হাতে দমন করতে মাঠে থাকবে।

সরিষাবাড়ী উপজেলা শাখার নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন মাদরাসার আলেম-উলামা ও শিক্ষার্থীরা এই স্বাগত মিছিলে অংশ নেন।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে রজমানকে স্বাগত জানালো হেফাজতে ইসলাম

আপডেট সময় ০২:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫