ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩ সালের বকশীগঞ্জ পৌরসভা গঠনের পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ১২টি কেন্দ্রের মধ্যে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে সিল মারাকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।

১১টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর এগিয়ে থাকলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তৃতীয় স্থানে থাকা শাহীনা বেগম নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন। এই মামলা সম্প্রতি খারিজ হলে ভোটগ্রহণের বাঁধা কেটে যায়।

এমতাবস্থায় নির্বাচন কমিশন স্থগিত ওই কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং আগামী ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

আপডেট সময় ০৭:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯