ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে: রুবিও মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩ সালের বকশীগঞ্জ পৌরসভা গঠনের পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ১২টি কেন্দ্রের মধ্যে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে সিল মারাকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।

১১টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর এগিয়ে থাকলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তৃতীয় স্থানে থাকা শাহীনা বেগম নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন। এই মামলা সম্প্রতি খারিজ হলে ভোটগ্রহণের বাঁধা কেটে যায়।

এমতাবস্থায় নির্বাচন কমিশন স্থগিত ওই কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং আগামী ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

আপডেট সময় ০৭:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯