ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে অপহৃত ইউপি সদস্যকে যমুনার দুর্গম চরাঞ্চল থেকে আহত অবস্থায় উদ্ধার

উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা নেন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে অপহৃত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে চার ঘণ্টা পর উদ্ধার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া।

২৯ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা মহিষা বাতান যমুনা নদীর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের ইউপি সদস্য ও নলসন্ধ্যা গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম। গত ৫ আগস্টের পর নুরুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। দুইদিন আগে পিংনা রাধানগর এলাকায় শ্বশুর বাড়িতে আসে। ২৯ ডিসেম্বর রবিবার বিকালে কয়েকজন দুর্বৃত্ত তার শ্বশুর বাড়িতে গিয়ে জোরপূর্বক ঘরে ঢুকতে চায়। এ সময় স্ত্রী লতিফা বেগম বাধা দিলে তাকে মারধর করে হাত-পা বেঁধে রেখে ইউপি সদস্য নুরুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন ৯৯৯ ফোন দেয়। এরপর সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে পিংনার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে অপহৃত ইউপি সদস্য নুরুল ইসলামের স্ত্রী লতিফা বেগম বলেন, দীর্ঘদিন পর তার স্বামী বাড়িতে আসে। আসার পর সে মোবাইলে কথা বলতে বলতে বাহিরে যায়। এ সময় কে বা কারা তাকে দেখে ফেলে। কিছুক্ষণ পর ১০-১২ জন দুষ্কৃতিকারী লোকজন এসে তাদের বাড়ি ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিলে তাকে হাত-পা বেঁধে মারধর করে নুরুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে এ বিষয়টি ৯৯৯ ফোন দিলে পুলিশ অভিযান চালিয়ে যমুনা নদীর চর থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আহত অবস্থায় নুরুল ইসলাম নামে একজন রোগী হাসপাতালে আসে। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, ৯৯৯ নাম্বারে ফোন করে উপজেলার পিংনা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলামকে অপহরণের করা হয়েছে সংবাদ পাই। এরপর পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা মহিষা বাতান যমুনা নদীর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালায় পুলিশ। দুই ঘণ্টা অভিযান চালিয়ে আহত অবস্থায় ইউপি সদস্য নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অপহৃত ইউপি সদস্যকে যমুনার দুর্গম চরাঞ্চল থেকে আহত অবস্থায় উদ্ধার

আপডেট সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪