ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই

জামালপুরে শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার পৌর শহরের রশিদপুর এলাকায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে স্বপ্ন শিশু কল্যাণ সংগঠন।

জামালপুর পৌর শাখার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল আওয়াল সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল-মাসুদ।

এছাড়াও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, স্বপ্ন শিশু কল্যাণ সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আব্দুল্লাহ, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সাংগঠনিক সম্পাদক বিজয় হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে বিকল্প কোন ব্যবস্থা নেই, রক্তের প্রয়োজনে একমাত্র বিকল্প রক্ত। তাই সবাইকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে, এ ব্যাপারে সবাইকে মানবিকভাবে সহায়তা করা উচিত। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব, তাই এ সম্পর্কে আমাদের জানতে হবে।

তারা আরও বলেন, শিশুদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি একটি ব্যাতিক্রম উদ্যোগ, এর ফলে শৈশব থেকেই রক্তদান সম্পর্কে আমাদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে।

পরে দি সাউথ ভিউ হসপিটাল ও স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সহযোগীতায় দিনব্যাপী দুইশতাধিক শিশু-কিশোরের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

জামালপুরে শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় ১০:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪