ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেন ৪ নারী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সেনাবাহিনীতে চারজন নারী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২৪ জানুয়ারি সদর দপ্তরে তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাং ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উর্দ্ধতন সামরিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ জানুয়ারি এ কথা জানানো হয়েছে।

মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত চারজন নারী কর্মকর্তা হলেন, মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এসব নারী কর্মকর্তারা ইতিমধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী কর্মকর্তাকে মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরো এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেন ৪ নারী

আপডেট সময় ০৭:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯