ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মেলান্দহে অবৈধভাবে বালু তোলায় চারটি মাহিন্দ্র গাড়ি জব্দ

শ্যামপুর ইউনিয়নের প্রতাপ ঝুগুরি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু তোলায় চারটি মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নে প্রতাপ ঝুগুরি এলাকা থেকে মাহিন্দ্র গাড়িগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

জানা গেছে, নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে ব্রহ্মপুত্র নদের শ্যামপুর ইউনিয়নে। ড্রেজিং করা এসব বালু নদের তীরবর্তী জমিতে স্তুপ করে রাখা হয়। স্তুপকৃত এসব বালু স্থানীয় একটি চক্র অবৈধভাবে মাহিন্দ্র গাড়িতে করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। সোমবার বিকালে নদের তীরবর্তী প্রতাপ ঝুগুড়ি এলাকায় ঝটিকা অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। প্রশাসনের গাড়ি দেখে বালু ব্যবসায়ী ও চালকরা মাহিন্দ্র গাড়ি রেখে পালিয়ে যায়। সেখান থেকে বালু পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি বালু বোঝাই ও একটি বালু ছাড়া মাহিন্দ্র গাড়ি জব্দ করে থানায় নেয়া হয়। তবে ব্যবসায়ী ও চালকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান বলেন, ঝটিকা অভিযানে গিয়ে চারটি মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে অজ্ঞাতনামা মামলা দায়ের করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেলান্দহে অবৈধভাবে বালু তোলায় চারটি মাহিন্দ্র গাড়ি জব্দ

আপডেট সময় ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪