ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

৩০ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার রাজধানী ঢাকাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। এদিন বিকাল তিনটায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারী মাওলানা মামুনুল হক।

এতে তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবিপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

আরও বলা হয়, গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত রাজ্যসরকার কাউকে গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

৩০ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

আপডেট সময় ১১:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪