ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

রোনাল্ডোর জোড়া গোলে পর্তুগালের দারুণ জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে ১১ জুন মঙ্গলবার ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পর্তুগাল।

হুয়াও ফেলিক্স রবার্তো মার্টিনেজের দলের হয়ে অপর গোলটি করেছে। জার্মানীতে খেলতে যাবার আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল পর্তুগাল। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল।

প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৪-২ গোলে পরাজিত করেছিল পর্তুগীজরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে বদলী বেঞ্চে থাকলেও কাল মূল একাদশেই খেলেছেন রোনাল্ডো। ৪১ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে এবারের ইউরোতে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। পেপেও কাল মূল দলে খেলেছেন।

ইউরো ২০১৬ বিজয়ী পর্তুগাল বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু পারফরমেন্স তাদেরকে খানিকটা পিছিয়ে দিয়েছে।

কাল ম্যাচ শেষে রোনাল্ডো বলেছেন, ‘পর্তুগীজরা পর্তুগাল থেকে অনেক কিছু আশা করে। এখানে ভুলের কোন সুযোগ নেই। তারা সবসময়ই পর্তুগালের জয় দেখতে চায়। কারন এই প্রজন্মের অনেক প্রতিভাবান খেলোয়াড় এই দলে রয়েছে। ইউরোর স্বপ্ন ধরে রাখতে হলে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং চিন্তাধারা আকাশে থাকতে হবে।’

ম্যাচের ১৮ মিনিটে শর্ট কর্ণার থেকে দারুণ ফিনিশিংয়ে ফেলিক্স ডেডলক ভাঙ্গেন। রোনাল্ডো ব্যবধান প্রায় দ্বিগুন করেই ফেলেছিলেন। কিন্তু তার ডিফ্লেকটেড ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে। আল-নাসরের স্ট্রাইকার এরপর পেনাল্টির একটি জোড়ালো আবেদন করে রেফারির সাড়া পাননি।

দ্বিতীয়ার্ধে অবশ্য রোনাল্ডোকে খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। কার্লিং শটে ম্যাচের ৫০ মিনিটে তিনি ব্যবধান দ্বিগুন করেন। ১০ মিনিট পর দিয়োগো জোতার এ্যাসিস্টে রিয়াল মাদ্রিদের সাবেক এই সুপারস্টার নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। এনিয়ে আন্তর্জাতিক ম্যাচে তার গোলের রেকর্ড বেড়ে দাঁড়ালো ১৩০।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

রোনাল্ডোর জোড়া গোলে পর্তুগালের দারুণ জয়

আপডেট সময় ০৫:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪