ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
ফেনী গার্লস ক্যাডেট কলেজের (এফজিসিসি) প্রাক্তন ক্যাডেটবৃন্দের তিন দিনব্যাপী ১ম পুনর্মিলনী’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজে এসে পৌঁছালে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস তাঁকে অভ্যর্থনা জানান। এরপর, সেনা প্রধান পুনর্মিলনীর উদ্বোধন এবং পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন।

পরে জেনারেল আজিজ আহমেদ প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এরপর বর্তমান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দের অংশগ্রহণে ‘নারী জাগরণ’র উপর একটি বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপন করেন।

অনুষ্ঠানে ঊর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনদিনব্যাপী ফেনী গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী

আপডেট সময় ০৬:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯