ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সাতক্ষীরার পথে জামালপুর জেলা ক্রিকেট দল

জামালপুর ডিএসএ সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনের সাথে জেলা দলের ক্রিকেটাররা ফটোসেসনে অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সাতক্ষীরার পথে রয়েছে জামালপুর জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এই টুর্নামেন্টের টায়ার-২ অঞ্চলের সাতক্ষীরা ভেনুতে ৩ মার্চ উদ্বোধনী ম্যাচে জামালপুর ও সিলেট জেলা দল মুখোমুখি হবে।

জামালপুর ডিএসএ সূত্র জানায়, ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই টুর্নামেন্টে ৭ মার্চ পটুয়াখালী ও ১০ মার্চ লক্ষ্মীপুর জেলা দলের সাথে আরও দুটি ম্যাচ খেলবে জামালপুর জেলা দল। এই টুর্নামেন্টে অংশ নিতে অধিনায়ক আরিফুল ইসলাম জনির নেতৃত্বে জামালপুর জেলা দলের ক্রিকেটাররা ১ মার্চ বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে সমবেত হন। তারা অংশ নেন ফটোসেসনে।

এ সময় বিসিবির কাউন্সিলর সদস্য ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন ক্রিকেটারদের ভালো খেলা উপহার দিয়ে জামালপুর জেলার সম্মান বয়ে আনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় ডিএসএ কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরন নবী ভুঁইয়া, ডিএসএ ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু ও সদস্য সাব্বির হোসেন শ্যামল, ডিএসএ সদস্য মো. শফিকুল ইসলাম ও মো. নিহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সকল প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শেষে রাতেই জামালপুর জেলা দলের ক্রিকেটাররা বাসে করে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সাতক্ষীরার পথে জামালপুর জেলা ক্রিকেট দল

আপডেট সময় ১০:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪