ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

সাংবাদিক দুলাল হোসাইনের মৃত্যুবার্ষিকী পালিত

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডল। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।

৭ ফেব্রুয়ারি রাতে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে পৌর শহরের শহীদ হারুন সড়কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডল।

সাংবাদিক দুলাল হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে হয়। ছবি: বাংলারচিঠিডটকম

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, কার্যনির্বাহী সদস্য এম সুলতান আলম, আব্দুল আজিজ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, সদস্য সুমন মাহমুদ, দি ডেইলি ষ্টেট পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুকন মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক দুলাল হোসাইনের বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন নিয়ে বিস্তার আলোচনা করেন।

পরে সাংবাদিক দুলাল হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, সাংবাদিকতার বর্ণাঢ্য জীবনে দুলাল হোসাইন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন সর্বশেষ তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১০মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়তে পারেন : জামালপুরের বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইন আর নেই

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

সাংবাদিক দুলাল হোসাইনের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১২:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪