ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

কেন্দুয়া, দিগপাইতে নৌকার প্রার্থী আজাদের গণসংযোগ

গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ২৭ ডিসেম্বর সারাদিন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন।

এ সময় তিনি কেন্দুয়া ইউনিয়নের টিউবওয়েলপাড় মোড়, সুইচগেইট মোড়, দামেশ্বর ঘুন্টি, কালীবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এ সময় প্রার্থী আবুল কালাম আজাদ ভোটার জনতার উদ্দেশ্যে বলেন, জামালপুর সদরের মানুষদের সেবা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে বসবাস করে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। পরে তিনি দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন।

দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

কেন্দুয়া, দিগপাইতে নৌকার প্রার্থী আজাদের গণসংযোগ

আপডেট সময় ০৮:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩