ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

বিএনপি মানেই পোড়া লাশের গন্ধ : মতিয়া চৌধুরী

নির্বাচনী শেষ জনসভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের মানুষ আর পোড়া লাশের গন্ধ চায়না। বিএনপি মানেই পোড়া লাশের গন্ধ।

তিনি ২৭ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগ অয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার হাতে যতদিন দেশ, ততদিন নিরাপদ বাংলাদেশ। কারণ শেখ হাসিনা থাকলে কৃষকের হাতে ধান থাকে। শেখ হাসিনা থাকলে ছাত্রদের হাতে নতুন বই থাকে। শেখ হাসিনা থাকলে মায়েরা নিরাপদ মাতৃত্বকালীন ভাতা পায়। আর শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন। তাই তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

এদিন নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। নালিতাবাড়ী পৌর শহর মিছিলের শহরে পরিণত হয়। ঢাকের তালে, বাঁশির সুরে ‘নৌকা নৌকা’ শ্লোগানে মুখরিত হয় উঠে সারা শহর। মতিয়া চৌধুরীর আগমনের সাথে সাথে শহীদ মিনার মাঠে নামে জনতার ঢল। জনসভায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা বৈঠা হাতে নৌকার মিছিল নিয়ে অংশগ্রহণ করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, জ্যেষ্ঠ সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, যুগ্মসাধারণ সম্পাদক যোগেন রায়, মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বকুল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

বিএনপি মানেই পোড়া লাশের গন্ধ : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৭:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮