ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধানের শীষে চিটা ধরেছে ঐ ধান আর জনগণ খাবে না : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

জনসভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

১৪ দলের সমন্বয়কারী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার ধানের শীষে চিটা ধরেছে ঐ ধান আর জনগণ খাবে না । ড. কামাল ও কাদের সিদ্দিকীরা সামান্য এমপি হওয়ার লোভে খুনি খালেদা জিয়ার সাথে হাত মিলিয়েছেন, অথচ তারা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। কামাল, রব, মান্নান তারা জাতীয় বেইমান হিসেবে জনগণের কাছে ধরা খেয়েছে । তারা ঐক্যফ্রন্ট গঠন করে ক্ষমতায় আসতে চায়। সে সুযোগ দেওয়া হবে না। জনগণের ভোটে বিএনপি-জামাত সরকারের অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে। উন্নয়নের কারণেই আবারো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।

তিনি ২২ ডিসেম্বর সন্ধ্যায় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চিকিৎসক মুরাদ হাসানের নির্বাচনী জনসভায় পোগলদিঘা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

নাছিম আরো বলেন , খেলা শুরু হয়েছে, সেমিফাইনালে আপনারা হেরেছেন, সামনে ফাইনালেও আপনারা হারবেন। এ খেলায় আওয়ামী লীগ জিতবে। নির্বাচনে এসেছেন এখান থেকে যেন পালিয়ে না যান । মেসি, রোনান্ডো খেলায় গোল মিস করে। কিন্তু শেখ হাসিনা গোল মিস করবে না। ৩০ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা হেট্রিক করবে। সরিষাবাড়ীতে নৌকা ছিলোনা, নৌকা দিয়েছি, ভোট দিয়ে এর সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। মুরাদ আমার ছেলের মতো, তাই সে নির্বাচিত হলে এই সরিষাবাড়ীর উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। আপনারা মুরাদকে ভোট দিয়ে জয়ী করেন।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জেপির (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক চিকিৎসক শাহাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ধানের শীষে চিটা ধরেছে ঐ ধান আর জনগণ খাবে না : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আপডেট সময় ০৯:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮