ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের দায়ের কোপের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

১০ অক্টোবর সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই দুলালের (৫৫) মৃত্যু হয়। নিহত দুলাল ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

গত ৫ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ অক্টোবর দুপুরে বাড়ির বৃষ্টির পানি নামানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত আব্দুর রশিদ তার ছোট ভাই দুলাল ও দুলালের স্ত্রী হাফেজা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। ১০ অক্টোবর ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল উদ্দিন মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট সময় ০৭:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩