ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

শেরপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকা থেকে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামীম মিয়া (২৬) নামে এক প্রতিবন্ধীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ৪ অক্টোবর ভোর ৪টায় অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকা থেকে মনোয়ার হোসেনকে (২৬) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তার হওয়া মনোয়ার হোসেন বকশীগঞ্জ নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং শামীম হত্যার মামলার দুই নম্বর আসামি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তার মনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে ৪ অক্টোবর বিকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৩ অক্টোবর সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে দক্ষিণ কুশলনগর গ্রামের নায়েব আলীর ছেলে প্রতিবন্ধী শামীম মিয়াকে তার নিজ বাড়ির সীমানায় কুপিয়ে হত্যা করেন তারই জেঠা সাইফুল ইসলাম, জেঠাতো ভাই মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, রাকিব হাসান, আনোয়ার হোসেন।

এছাড়াও কুপিয়ে আহত করা হয় শামীমের মা শাহীনা বেগম ও শামীমের স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলমকে।

এই হত্যার পর এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় এলাকাবাসীসহ সচেতনমহল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বকশীগঞ্জ থানা পুলিশ এই হত্যার পর থেকে খুনিদের গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি মো. সোহেল রানা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

বকশীগঞ্জে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় ০৭:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩