ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

জামালপুরে অংশগ্রহণমুখী গ্রামীণ সমীক্ষার ওপর ওরিয়েন্টেশন

জামালপুরে পিআরএ ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

মা ও নবজাতকের সর্বোত্তম স্বাস্থ্য সুরক্ষায় নিবিড়ভাবে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০ ডিসেম্বর জামালপুরে উন্নয়ন সংঘের ‘কমিউনিটি বেইজড ইন্টারভেনশন ফর ইমপ্রুভিং সেক্সুয়াল, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস ইনক্লুডিং মেটারন্যাল এন্ড নিউবরন হেলথ’ (এসআরএইচআরএমএনএইচ) প্রকল্পের আওতায় কর্মীদের দিনব্যাপী অংশগ্রহণমুখী গ্রামীণ সমীক্ষার (পিআরএ) ওপর এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইউনিসেফ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি এর শেওলা সভাকক্ষে অনুষ্ঠিত পিআরএ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মাদারগঞ্জ উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন।

দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে ৩৪ জন ইউনিয়ন সহায়ক, সাতজন উপজেলা ব্যবস্থাপক, অফিস সহকারীসহ ৪০ জন কর্মী অংশ নেন।

জানা যায়, এই প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা, পর্যালোচনা সভা, মা সমাবেশ, উঠান বৈঠক, পথ নাটক, যৌথ পরিবীক্ষণ, শিখন পরিদর্শন, বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গতিশীলকরণ, কমিউনিটি দলের সভা নিয়মিতকরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

উন্নয়ন সংঘ সূত্রে জানা যায়, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পাবে, যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে, বাল্যবিয়ে রোধ হবে, গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন নিশ্চিত হবে, তৃণমূলের মানুষ বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় ইউনিসেফ এর দিকনির্দেশনায় উন্নয়ন সংঘ জেলার ৬৮টি ইউনিয়নে এইসব কার্যক্রম বাস্তবায়ন করবে বলে সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে অংশগ্রহণমুখী গ্রামীণ সমীক্ষার ওপর ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৭:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮