ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

সরিষাবাড়ীতে ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসব কর্মসূচির মধ্যে ছিল উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা, মূলবাড়ী গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ, সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণ সভা, কাঙালি ভোজ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল।

উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভা সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহিদুল্লাহ শহীদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মুলবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম (তালুকদার) পরিবারে জন্ম নেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সালাম তালুকদার জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৯ সালের ২০ আগস্ট তিনি মারা যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩