ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

মেলান্দহে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ্য

মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ্য

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে গোসলে নেমে নিখোঁজ মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ্যের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। ১৯ আগস্ট দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী রৌমারী বিলে সৌহার্দ্যের মরদেহ ভেসে থাকতে দেখে।

১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান সিরাজের ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলা দিঘলকান্দি এলাকায়। সে জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক সম্পন্ন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার কয়েকজন বন্ধু ১৮ আগস্ট বিকেলে জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা বিলে গোসল করতে নামে। এ সময় সৌহার্দ্য পানিতে ডুবে গেলে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ১৮ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে ১৯ আগস্ট দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা ছানোয়ার হোসেন বলেন, গতকাল (১৮ আগস্ট) থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে কাজ করছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ আজ (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

মেলান্দহে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩