ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার সরকার যা করেছে তা ইতিহাসে বিরল : ধর্ম প্রতিমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার যা করেছে তা ইতিহাসে বিরল, যা ইতিপূর্বে কোন সরকার ক্ষমতায় এসে করতে পারিনি।

প্রতিমন্ত্রী ১৮ আগস্ট জামালপুরের ইসলামপুরে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পোড়ারচর শাহ্ মোজাম্মেলিয়া আহ্ম্মেদিয়া দাখিল মাদরাসার চারতলা নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরি করেছিল, আর আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে জঙ্গি নির্মূলে সক্ষম হয়েছে। তার বাস্তব প্রমাণ ১৪ বছরে দেশে একটি বোমাও বিস্ফোরণ হয়নি। দেশ আজ শান্তিতে রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ৩৫ সালের মধ্যে উন্নত দেশে সামিল হবে। উন্নয়নের ধারা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

শেখ হাসিনার সরকার যা করেছে তা ইতিহাসে বিরল : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩