ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

ইসলামপুরে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ইসলামপুরে বিএনপি থেকে সদ্য যোগদানকারীদের বরণ করে নেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে ওই ইউনিয়নের ডিগ্রিরচর সকাল বাজারে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তারা যোগদান করেন।

আওয়ামী লীগে সদ্য যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- চরপুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আমির আলী, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাই, হাজী নওশেদ আলী, বছর উদ্দিন, খদর আলী, নজরুল ইসলাম, হাসেম আলী, জলু মিয়াসহ বিএনপি ও যুবদলের প্রায়অর্ধশত নেতাকর্মী।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ মালা পরিয়ে সদ্য যোগদানকারীদের আওয়ামী লীগে বরণ করে নেন।

আওয়ামী লীগে সদ্য যোগদানকারী নেতা আমীর আলী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা আওয়ামী লীগের পতাকাতলে শামিল হলাম। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাব।’

এ সময় চরপুটিমারী ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক মফিজুল সরদার, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীনূর ইসলাম, চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাজাহান আলী মোল্লা, কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল লোমান, আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসলামপুরে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮