ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে।

৮ জুন বিকেলে শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় সাহেলা আক্তার বলেন, ক্রীড়া-বান্ধব বর্তমান সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে গেছে। ছেলে-মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছে।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা-কর্মচারীসহ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, টুর্নামেন্টে জেলা ও উপজেলার ১২টি কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করছে। আগামী ১৬ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজ একাদশ ১-০ গোলে শেরপুর সদর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ একাদশকে পরাজিত করে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ০৮:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩